মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইর পাড় এলাকায় ধলাই নদী থেকে অবৈধভাবে শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে হাসান মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটায় নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। কমলগঞ্জ প্রতিনিধি