জলমহাল নিয়ে সংঘর্ষে আহত ৪

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় জলমহাল ইজারাসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে জয়রা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে উভয় পক্ষ। আহত ব্যক্তিরা হলেন ধামশ্বর ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস আলী, তাঁর ভাই মোকছেদ আলী, রয়েল মিয়া ও মো. এরশাদ আলী। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।