জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি: পিআইডি

ঈদুল ফিতর উপলক্ষে কাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।   বৃহস্পতিবার  সন্ধ্যা সোয়া ৭ টায় জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের আকাশে কোথাও দেখা যায়নি। তাই ১৪ মে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।