জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আজ বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কোরআন খতম, মিলাদ মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও মেজবানের আয়োজন রয়েছে।
এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় মেজবানের আয়োজন করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
আজ দিনব্যাপী অন্য কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা। চট্টগ্রাম জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচির আয়োজন করেছে।