দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে আগামী শুক্রবার থেকে। রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে এ সাক্ষাৎকার শুরু হবে। ওই দিনই মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হবে। জাপার এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার জানানো হয়, গতকাল ১৫৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সব মিলিয়ে এক হাজার ৪৯৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।