জামায়াতে ইসলামীও জানতে চায়, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল। দলটির নেতারা বলছেন, দেশকে মেধাশূন্য ও পরনির্ভরশীল করার জন্যই সেদিন বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল।গতকাল বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুরানা পল্টনের একটি মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে দলটির নেতারা এ কথা বলেন।দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, মহানগর কর্মপরিষদের সদস্য রেদওয়ান উল্লাহ শাহেদী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ সভায় বক্তব্য দেন।