আলোচনা সভায় বক্তারা

জামায়াতের কারাবন্দী নেতারা সম্মানের সঙ্গে বেরিয়ে আসবেন!

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দী জামায়াতের শীর্ষ নেতারা নির্দোষ প্রমাণিত হবেন। তাঁরা সম্মানের সঙ্গে কারাগার থেকে বেরিয়ে আসবেন। তাঁদের নেতৃত্বে এ দেশে ইসলামী সমাজব্যবস্থা কায়েম করা হবে।গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির এ কে এম নাজির আহমদ। পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ আলোচনায় তিনি প্রধান অতিথি ছিলেন।