জামায়াতের নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী।গতকাল বুধবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন। আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সাংসদ। গতকাল বুধবার ঢাকা জজকোর্টে একটি মামলায় জামিনের জন্য হাজির হলে পুলিশ তাহেরকে গ্রেপ্তার করে।