জামিন পেলেন সাকার আইনজীবী

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম এক বছরের জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফখরুলের জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দেওয়া রায়ের খসড়া ফাঁসের মামলায় আইনজীবী ফখরুলকে ১০ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়।