এ ক ন জ রে

জাল নোট

নাটোরের সিংড়া উপজেলার সাতপুকুরিয়া বাজারে গত শনিবার সন্ধ্যায় ৫০ হাজার টাকার জাল নোটসহ মুকুল হোসেন (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন র‌্যাব সদস্যরা। র‌্যাব-৫-এর সহকারী উপপরিচালক আবদুস সালামের নেতৃত্বে র‌্যাবের একটি দল উপজেলার সাতপুকুরিয়া বাজারে অভিযান চালায়। অভিযানে যুবলীগের কর্মী সাতপুকুরিয়া গ্রামের মুকুল হোসেনকে ৫০ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়। এ ব্যাপারে শনিবার রাতেই সিংড়া থানায় মামলা হয়েছে।  নাটোর প্রতিনিধি