জাসদ প্রার্থীর প্রচারণায় হামলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর উপজেলায় জাসদ (ইনু) মনোনীত প্রার্থী খোরশেদ আলমের নির্বাচনী প্রচারণা চলাকালে কর্মীদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। উপজেলার জিরানপুর এলাকায় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা দুটি মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
খোরশেদ বলেন, ‘নির্বাচনী প্রচারণা চালিয়ে ফেরার পথে আমরা ওই হামলার শিকার হই। হামলাকারীরা নির্বাচন প্রচারণায় নিয়োজিত কর্মীদের ব্যবহূত দুটি মোটরসাইকেল ভাঙচুর ও তাতে আগুন ধরিয়ে দেয়। পরে আমি বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে অবহিত করি।’