
বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জিয়ার কবরে ফুল দেন খালেদা জিয়া।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল থেকেই দলের হাজার হাজার নেতা-কর্মী জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও জিয়ার কবরে শ্রদ্ধা জানায়।
খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।