সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে গতকাল শুক্রবার বাদ জুমা বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।প্রয়াত রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসান পাপনসহ পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।বঙ্গভবনের দুটি স্টাফ কোয়ার্টার মসজিদেও গতকাল বাদ জুমা প্রয়াত রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পৃথক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসব মিলাদ মাহফিলে দেশের কল্যাণ ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়। এ ছাড়া অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। বাসস।