জেএমবি সদস্যের ১০ বছর কারাদণ্ড

সিরাজগঞ্জে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অস্ত্র প্রশিক্ষক আশিফুল ইসলাম ওরফে সাজ্জাদকে (২৫) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার জেলা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৫-এর বিচারক আশিফুল খবির এ রায় দেন। সাজ্জাদ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মোল্লাবাড়ী গ্রামের সাহেদুর আলীর ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৯ মার্চ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিরাজগঞ্জের একটি বিশেষ টহল দল কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মোল্লাবাড়ী গ্রাম থেকে জিহাদি বইসহ সাজ্জাদকে আটক করে। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পরদিন র্যাব-১২ ও পুলিশের একটি যৌথ দল সিরাজগঞ্জের কাজীপুর থানার দুর্গম চরাঞ্চল চর ভুরুঙ্গিতে সংগঠনটির একটি অস্ত্র প্রশিক্ষণকেন্দ্রে অভিযান চালায়।