নওগাঁর পোরশা উপজেলার নিতপুর এলাকা থেকে গত মঙ্গলবার বিকেলে উমর আলী (৫০) নামের এক জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উমর উপজেলার নিতপুর দিয়ারাপাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে। এ ঘটনার পর গতকাল বুধবার সকাল ১০টায় নিতপুর সীমান্তের ২৩০ নম্বর পিলার এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়েছে। নিতপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হারুনুর রশিদ জানান, উমর আলীকে ফেরত না দিয়ে ভারতীয় থানায় সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।