সমকালীন বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের সহধর্মিণী জোহরা রাহমানের কুলখানি গতকাল সোমবার শ্যামলীর বাসায় অনুষ্ঠিত হয়েছে।কুলখানি উপলক্ষে বাদ মাগরিব কোরআন খতম, দোয়া মাহফিল ও মরহুমার কবর জেয়ারত করা হয়। কুলখানিতে আত্মীয়স্বজন ছাড়াও কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।২৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান জোহরা রাহমান। তিনি বার্ধক্যজনিত রোগ ছাড়াও মস্তিষ্কে রক্তক্ষরণ, প্যারালাইসিস ও বহুমূত্র রোগে ভুগছিলেন।