দর্শকভর্তি হল, চলছে আয়োজন। সব প্রস্তুতি শেষে পর্দা উঠল ঝিনাইদহ শিল্পকলা একাডেমীর। শুরু হলো ঝিনাইদহ জেলা নাট্য সমন্বয় পরিষদের আয়োজনে লোকটি কে নাটক। করতালির মাধ্যমে দর্শকেরা উৎসাহ দিতে থাকেন অভিনেতা-অভিনেত্রীদের।
গত শুক্রবার সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ করে ঝিনেদা থিয়েটার। ঝিনাইদহ জেলা নাট্য সমন্বয় পরিষদের আয়োজনে ‘পথ মোদের সংগ্রাম-রবো অবিচল অবিরাম’ স্লোগান সামনে রেখে গত বৃহস্পতি, শুক্র ও গতকাল শনিবার তিন দিনে তিনটি নাটক মঞ্চস্থ হয়। ঝিনাইদহ মর্নিংবেল চিলড্রেন একাডেমি ও নূর টেলিকমের সহযোগিতায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ নাট্যোৎসব হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নাট্যোৎসবের উদ্বোধন করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খলিল আহম্মেদ। এ সময় জেলা শিল্পকলা একাডেমীর সদস্যসচিব আবদুর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ ও ফিল²সোসাইটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন নাট্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শাহীনূর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঙ্কুর নাট্য একাডেমির পরিচালক নাজিম উদ্দিন।