
দে দৌড়...
পরীক্ষা শুরু হয়ে গেছে ১০ মিনিট আগেই। ঘণ্টা পড়ার সময় ওরা মনে হয় ঘুমিয়ে ছিল। এখন ঘুম থেকে উঠে দে দৌড়! খরগোশ-কচ্ছপের গল্পে খরগোশ ঘুম থেকে উঠে দৌড় দিয়েছিল। কিন্তু জিততে পারেনি। ওরা তিনজন জিততে পেরেছে কি না, সেটা রহস্য হয়েই থাক।
গরম গরম মিষ্টি
শিক্ষক আর অতিথিরা দুপুরের খাবার শেষ করেছেন মাত্র। ফরিদপুর প্রতিনিধি গরম মিষ্টি পরিবেশন করছেন সবার সামনে, নিজ হাতে। অতিথিদের কেউ কেউ ডায়াবেটিসের অজুহাত দিয়ে দূরে রইলেন। পরে যখন দেখলেন, অন্যরা বাটি চেটেপুটে খাচ্ছে, তখন ‘ডায়াবেটিস’-ভিতুরাও রস চিপে গোল্লা মুখে দিচ্ছেন। আর আয়েশের ঢেকুর তুলে বলছেন, ‘এমন মিষ্টি বহু দিন খাইনি।’