কক্সবাজারের টেকনাফ উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন পাঁচজন। গতকাল শুক্রবার ভোরে পৌর এলাকার অলিয়াবাদের মৌলভী এজাহারের টিনশেড মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর চারটার দিকে মার্কেটের শামসু আলম সওদাগরের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুনে মুদি দোকানসহ আশপাশের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।