নারায়ণগঞ্জে গতকাল বৃহস্পতিবার ট্রাকের চাপায় মো. কাজল (৫৩) নামের এক ট্যাক্সি আরোহী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, মুন্সিগঞ্জ জেলার ইছাপুরা এলাকার মো. কাজল ও টঙ্গিবাড়ী এলাকার হযরত আলী (৩৮) ট্যাক্সিযোগে নারায়ণগঞ্জে আসার পথে সৈয়দপুর এলাকায় একটি ট্রাক তাঁদের ট্যাক্সিকে চাপা দেয়। এ সময় অচেতন কাজল ও গুরুতর আহত হযরত আলীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা কাজলকে মৃত ঘোষণা করেন।