ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বুড়ি নদীতে গতকাল সোমবার যাত্রীবাহী একটি ট্রলার ডুবে শিশুসহ দুজন মারা গেছে। নিখোঁজ রয়েছে আরও চার-পাঁচজন। মৃত ব্যক্তিরা হলো, তাহমিনা বেগম (২০) ও সজীব (৬)। তাহমিনার বাবার বাড়ি উপজেলার আকবপুর গ্রামে। সজীব ওয়ারুক গ্রামের বাসিন্দা।