নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী শহরের মহেশগঞ্জ বাজারে ট্রাকচাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম রিপন চন্দ্র দাস (৩৫)। গতকাল বুধবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিপনের বাড়ি সোনাইমুড়ী উপজেলায়। ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পলিয়ে যান। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।