
টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড়ে ট্রাকচাপায় মো. সাইদুল ইসলাম (৪২) নামের ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সাইদুল ইসলাম টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
টাঙ্গাইল সদর ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, আজ সকালে বাইপাস এলাকায় দায়িত্ব পালন করছিলেন সাইদুল ইসলাম। এ সময় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সাইদুল ইসলামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চরশিরতা গ্রামে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো.শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত ট্রাকটিকে জব্দ করা হলেও এর চালক ও সহকারী পলাতক। সাইদুল ইসলামের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।