কক্সবাজারের টেকনাফে গতকাল বোরবার দুপুরে ট্রাকচাপায় সরওয়ার কামাল (৮) নামে এক শিশু মারা গেছে। পুলিশ ট্রাকটি জব্দ করতে পারলেও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদশ৴ী কয়েকজন ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় টেকনাফগামী (চট্ট মেট্রো ১১-০৫৮৩) ট্রাকটি রাস্তার পাশে দাঁড়ানো শিশু সরওয়ার কামালকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। সে হ্নীলার লেদা এলাকার বাসিন্দা মোহাম্মদ মানিকের ছেলে।