চট্টগ্রামের বাকলিয়ায় মকবুল সওদাগর রোড এলাকায় ট্রাকের ধাক্কায় নছু মিজি (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নছু মিজির বাড়ি ভোলা জেলার ভরানদী এলাকায়। তাঁর বাবার নাম গোলাম কিবরিয়া।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, নছু মিজি শনিবার সকালে কাজে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।