চট্টগ্রামের ইস্পাহানি মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন ফটিকছড়ির দৌলতপুর এলাকার আবুল খায়েরের ছেলে মো. এনামুল হক ও একই এলাকার ফুল মিয়ার ছেলে মো. আলমগীর। এনামুলের স্ত্রী নগরের একটি ক্লিনিকে সন্তান প্রসব করেছেন। সন্তানকে দেখে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।