বাগেরহাটে রাস্তা পারাপারের সময় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোড়ল আরিফুল ইসলাম নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বাগেরহাট-মংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের মহিষখামার স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর লাশ উদ্ধার করে পুলিশ জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত আরিফুল রামপাল উপজেলার শিবনগর গ্রামের হামিদ মোড়লের ছেলে।