ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিকদের সমাবেশ

সাত দফা দাবিতে গতকাল সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সমাবেশ করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান-লং ভেহিকেল মালিক-শ্রমিক ঐক্যপরিষদ। দাবি আদায় না হলে আগামী ২ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করার ঘোষণা দেন ঐক্যপরিষদের নেতারা। এ ছাড়া ২৪ জুলাই থেকে বিভিন্ন স্থানে এই দাবির সমর্থনে মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।