ট্রাক খাদে পড়ে

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকচালকের সহকারী তপন মিয়া (২০) নিহত হয়েছেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুপুরিয়া গ্রামে । বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পুলিশের সার্জেন্ট নাজমুল আহসান জানান, গতকাল ঢাকা থেকে ভুসিবোঝাই একটি ট্রাক উপজেলার আড়পাড়া এলাকার একটি কারখানায় যাচ্ছিল। ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের উথলি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। পরে রেকার দিয়ে ট্রাক উদ্ধার করলে ভুসির নিচে চাপা পড়া অবস্থায় তপনের লাশ পাওয়া যায়।