বগুড়ার শেরপুরে গত মঙ্গলবার রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুটি ৩০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে প্রায় ৩০০ গ্রাহক বিদ্যুতের সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।শেরপুর শহরসংলগ্ন বন সম্প্র্রসারণ ও টোলাগেট এলাকা থেকে ট্রান্সফরমারগুলো চুরি হয়। পিডিবি অফিস সূত্র জানায়, চুরি যাওয়া ট্রান্সফরমার দুটির মূল্য প্রায় চার লাখ টাকা। এ ঘটনায় পুলিশসহ বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।