সংক্ষেপ

ট্রেনে কাটা পড়ে...

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে জিয়াসমিন নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। জিয়াসমিন পটুয়াখালীর গলাচিপা উপজেলার রুগুনিয়া গ্রামের আলাউদ্দিনের মেয়ে। তিনি ফতুল্লার পঞ্চবটি এলাকায় ভাড়া থাকতেন। পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই জিয়াসমিনের মৃত্যু হয়। লাশ মর্গে পাঠানো হয়েছে। তিনি ফতুল্লার পঞ্চবটি এলাকার একটি কারখানায় কাজ করতেন।