ট্রেনে কাটা পড়ে গ্রামপুলিশের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাউনযান রেলসেতুতে ট্রেনে কাটা পড়ে গাজিউর রহমান (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। গাজিউর রহমান দিলপাশা ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি উপজেলার বেতুয়ান গ্রামে।