গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত নারীর পরনে জলপাই রঙের সাদা গোল প্রিন্ট ম্যাক্সি ও লাল সালোয়ার রয়েছে। টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন জানান, সন্ধ্যায় টঙ্গী রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইন পার হওয়ার সময় এক নারী ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের নিচে কাটা পড়ে ঊরু থেকে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।