চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা গেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের পরিচয় এখনো মেলেনি। রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ রেল পুলিশের হেফাজতে রয়েছে।
সীতাকুণ্ড রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।