চট্টগ্রামের বটতলী রেলস্টেশনে রেলের একটি ইঞ্জিনে কাটা পড়ে বাঁ পা হারিয়েছে সাদিকুল (১০) নামে এক শিশু। গতকাল শনিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। সাদিকুল মাদারবাড়ী এলাকার জনৈক আবুল কালামের ছেলে। সে রেলস্টেশন এলাকায় মায়ের সঙ্গে কাগজ এবং ভাঙারি জিনিস টুকাত।