
ঠাকুরগাঁওয়ে সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মনতোষ কুমার দে, সৈয়দ মেরাজুল হোসেন, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস, বিএনপির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, পয়গাম আলী, মনসুর আলী, ঠাকুরগাঁও নাগরিক কমিটির সভাপতি শেখ ফরিদ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের আহ্বায়ক নূর উস সাদিক প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনীতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।