ঠাকুরগাঁও সীমান্তে গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাঁপাসার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে গতকাল সোমবার সকালে এক ভারতীয় নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। হতাহত ব্যক্তিরা চোরাকারবারি বলে বিজিবি জানিয়েছে।এ ঘটনার পর গতকাল বিকেল চারটায় চাঁপাসার সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে লে. কর্নেল সৈয়দ ফজলে কাদের আহমেদ বলেন, ‘আমরা বিএসএফকে বোঝাতে পেরেছি, বিজিবির সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছেন।’