ডাউকা নদীর ওপর দুটি সেতুর উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ডাউকা নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে নির্মিত দুটি সেতুর উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান গত সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সেতু দুটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জনসভা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ এম এ মান্নান, উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ প্রমুখ।