মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত শুক্রবার আবদুল আহাদ নামের এক আইনজীবীর বাসায় ডাকাতি করতে এসে এক ডাকাত গণপিটুনির শিকার হয়েছেন। এ সময় ওই ডাকাতের পকেট থেকে কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যায় চণ্ডীপুর এলাকায় আহাদের বাসার দরজার তালা ভেঙে পাঁচ সদস্যের ডাকাত দল ভেতরে ঢোকে। পরে আহাদ স্ত্রী-সন্তানসহ বাসায় ফিরে এলে চার ডাকাত পালিয়ে গেলেও রাসেল আহমদ নামের এক ডাকাত ধরে পড়ে । পরে তাকে গণপিটুনি দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে রাসেলকে থানায় নিয়ে যায়।