ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৭

মৌলভীবাজারের কুলাউড়া থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে ওই থানার পুলিশের কর্মকর্তারা এ তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার কোনাগাঁও গ্রামের মোস্তফা মিয়া, দত্তগ্রামের সেফুল মালাকার ও আনোয়ারা বেগম, কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন গ্রামের ইসলাম আলী, কালীপুর গ্রামের সুমন আহমদ ওরফে সুলেমান, হবিগঞ্জ সদর উপজেলার উছাইল গ্রামের শহিদ উল্ল্যাহ এবং কুলাউড়া উপজেলার ইসলামপুর গ্রামের শাকিল হাসান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে কুলাউড়া থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।