ডাকাতির প্রস্তুতি নেওয়ায় গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গতকাল সোমবার ভোরে উপজেলা শহরের কুলিকুন্ডা গ্রামের দক্ষিণ পাশের মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন: উপজেলার দাঁতমণ্ডল গ্রামের লাফু মিয়া (১৯), ইনাম মিয়া (৩৮) ও মো. আবদুল্লা (২০)।