এ ক ন জ রে

ডাকাতি

সিরাজগঞ্জের তাড়াশের খোলসপুর খাসপাড়া গ্রামে শনিবার রাতে ডাকাতি হয়েছে। গ্রামবাসী ডাকাত সন্দেহে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। একদল মুখোশধারী ডাকাত খোসালপুর খাসপাড়ার মুনজিল হোসেনের বাড়িতে হানা দেয়। এ সময় তারা নগদ ৮৫ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে। পরে গৃহকর্তার চিৎকার শুনে পাশের মসজিদের মোয়াজ্জিন মাইকে ডাকাতির কথা জানান। এ সময় গ্রামবাসী মোজাফফর ও আদম আলী নামের দুজনকে ধরে ফেলেন।