নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাটে গত বুধবার রাতে ১২টি দোকানে ডাকাতি হয়েছে। দোকানের মালিকেরা জানান, উপজেলার সবচেয়ে বড় ধানের বাজার মাতাজীহাটে বুধবার রাতে ৩০-৩৫ জনের একদল ডাকাত হানা দেয়। তারা বাজারের তিন গরু ব্যবসায়ী ও দুই নৈশপ্রহরীকে মারপিট করে বেঁধে ফেলে। পরে তারা ১২টি দোকানের তালা ভেঙে টাকা ও বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।