ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়নের কুণ্ডা গ্রামের চারটি বাড়িতে গত সোমবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় আমানুল্লাহ, আসমা বেগম, আবুল হাসেম ও আবু তাহের নামের চারজন আহত হয়েছেন। আহত আমানুল্লাহ ও আসমাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।