ডাকাতের হাতে আহত ঘের মালিকের মৃত্যু

সাতক্ষীরার একটি মৎস্যঘেরে ডাকাতির চেষ্টাকালে ডাকাতের হামলায় আহত ঘেরমালিক আবদুর রশিদ খুলনার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।সদর উপজেলার গোয়ালপোতা গ্রামের বাবুরালী জানান, গত বুধবার ভোরে গোয়ালপোতা বিলে আবদুর রশিদের মৎস্যঘেরে ডাকাতির চেষ্টা করা হয়। ডাকাতেরা এ সময় আবদুর রশিদ, তাঁর ছেলে আলী হোসেন ও কর্মচারী কৃষ্ণপদ সরদারকে কুপিয়ে জখম করে।