ডাকাত গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রাম থেকে গত বুধবার সন্ধ্যায় আবু সালেহ ওরফে মিলু (৪৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক জানান, সালেহর বিরুদ্ধে নদমূলা গ্রামের সিরাজুল ইসলাম ও বাগেরহাটের রামপাল উপজেলার সাহেরাবাদ গ্রামের সাঈদ হত্যা মামলাসহ তিনটি ডাকাতির মামলা রয়েছে৷