রাজধানীর কদমতলীতে ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার আবদুল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গত ৪ নভেম্বর রাতে কদমতলীর হাবিবনগর এলাকায় ডাকাতি করতে গেলে এলাকাবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনিতে পাঁচ ডাকাত নিহত হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হন দুইজন। তাঁদের নাম নজরুল ইসলাম (২৮) ও মাহফুজুর রহমান (২৪)।