শেরপুরের নকলা উপজেলা সদরের উত্তর বাজার এলাকায় গাছের ডালের চাপায় মো. আবদুল ওয়াহাব (৬৫) নামের এক নলকূপশ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার কুর্শাবাদাগৈড় গ্রামের মৃত ফাজিল উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। বেলা একটার দিকে আবদুল ওয়াহাব নকলা থানাসংলগ্ন উত্তর বাজার এলাকায় একটি পুরোনো বকুলগাছের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে ওই গাছের একটি বড় ডাল তাঁর মাথার ওপর ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর বেলা দুইটার দিকে তিনি মারা যান। শেরপুর প্রতিনিধি|