সংক্ষেপ

ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

মানিকগঞ্জে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে। শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বুধবার জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত ছিলেন। মেলায় সরকারি ও বেসরকারি, ইউনিয়ন তথ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকবে।