কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্স এলাকায় গতকাল শনিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ২০১৫। গতকাল বেলা দুইটার দিকে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের সাংসদ আ হ ম মুস্তফা কামাল মেলার উদ্বোধন করেন। এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান ও জ্যেষ্ঠ জেলা তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবির।